হাকালুকিতে বন্যার পানি কমছে, বাড়ছে কাউয়াদিঘীতে

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ০৭:২৫আপডেট : ২৮ জুলাই ২০১৭, ০৮:৩৩

হাকালুকি হাওরে কমছে বন্যার পানি

মৌলভীবাজার হাকালুকি হাওরে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে বৃষ্টির কারণে কাউয়াদিঘী হাওরে পানি বেড়ে গেছে । এ কারণে নতুন করে আরও ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ছেন।

কুশিয়ারা নদী, হাকালুকি, কাউয়াদীঘি ও হাইল হাওরে পানি বাড়ার কারণে মৌলভীবাজার জেলার ৫টি উপজেলা বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার ৩৫টি ইউনিয়নে বন্যার সৃষ্টি হয়েছে। এতে তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। আর এসব বানভাসী মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ৪০ হাজার হেক্টর আয়তনের হাকালুকি হাওরকে ঘিরে আছে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা।

অপরদিকে, বুধবার রাত থেকে বৃষ্টির কারণে মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরে পানি বেড়ে গেছে। এতে জেলার রাজনগর ও সদর উপজেলার ৫০ হাজার মানুষ এখন পানিবন্দি হয়ে পড়েছেন। কাউয়াদীঘি হাওরের বন্যায় রাজনগর উপজেলার ফতেহপুর ও পাঁচগাঁও ইউনিয়নের প্রায় পুরোটা এবং মুন্সীবাজার, মনসুরনগর, রাজনগর সদর ও উত্তরভাগ ইউনিয়নের আংশিক প্লাবিত হয়েছে।

মৌলভীবাজার সদর ইউনিয়নের একাটুনা ও আখাইলকুরা ইউনিয়নের কাউয়াদীঘি হাওর সংলগ্ন বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, কাউয়াদীঘি হাওর থেকে কুশিয়ারা নদীর পানি সামান্য নিচে। মনু নদ প্রকল্পের কাশিমপুরে স্থাপিত পাম্প হাউসের গেট খুলে দেওয়া হয়েছে। কিন্তু খুব একটা পানি কমছে না।বৃষ্টি হলেই পানি বাড়ছে।

এদিকে মৌলভীবাজার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান (২৫ জুলাই মঙ্গলবার) স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, সম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তের সর্বশেষ তথ্য অনুযায়ী মৌলভীবাজারের ৫টি উপজেলার ১টি পৌরসভা ও ২৫টি ইউনিয়নে ২৯৪টি গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ২৭০ জন। ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৪৮টি, ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫৩,৩৪২টি, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৫,৬৪৩ হেক্টর, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সম্পূর্ণ ৫২৫ টি,আংশিক ক্ষতিগ্রস্ত ৬,৯০৮টি, ১২টি আশ্রয়কেন্দ্র ১৩২টি পরিবার,আশ্রয় কেন্দ্রে লোক সংখ্যা ৬৪০জন,মৃতের সংখ্যা ১০ জন, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৯৯টি।

মৌলভীবাজার দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আশরাফ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, হাইল হাওর, কাউয়াদীঘি ও হাকালুকি হাওরের বন্যার পানি কমছে। জেলায় বন্যায় কত মানুষ ও কী পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে তার সর্বশেষ তথ্য আমরা সংগ্রহ করেছি।

ত্রাণ বিতরণ বা আত্মসাতের কোনও তথ্য বা অভিযোগ থাকলে তা সঙ্গে সঙ্গে জানানোর অনুরোধ করেছেন এই কর্মকর্তা।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইন্দ্র বিজয় শংকর চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বৃহস্পতিবার  বলেন, বৃহস্পতিবার শেরপুরে বিপদসীমার ১০ সেন্টিমিটার ও শেওলা পয়েন্টে বিপদসীমার ৬০ সেন্টিমিটার  নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  বুধবার শেরপুরে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে ও সিলেটের শেওলা পয়েন্টে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারার পানি কমায় হাকালুকি হাওর পারে পানি কমছে। তিনি আরও বলেন, বৃষ্টির কারণে কাউয়াদীঘি হাওরের একটু পানি বেড়েছে।  তবে হাওরে বন্যার পানি ধীরে ধীরে কমেছে।

 /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান