হবিগঞ্জের চুনারুঘাটে সাবেক কাউন্সিলর ও মাদক ব্যবসায়ী পলাতক আসামি ইউনুছ মিয়াকে ধরতে গিয়ে পুলিশের এক এএসআই ছুরিকাহত হয়েছেন। গুরুতর আহত এএসআই দেলোয়ার হোসেনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী ও পলাতক আসামি পৌরসভার সাবেক কাউন্সিলর ইউনুছ মিয়াকে ধরতে একদল পুলিশ জাতুন্ডা (চন্দান) গ্রামে অভিযান চালায়। এ সময় কাউন্সিলর ও তার সহযোগিরা চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদশক (এএসআই) দেলোয়ার হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান জানান, মাদক ব্যবসায়ী ও পলাতক আসামি ইউনুছকে ধরার সময় সে ও তার সহযোগীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।
/বিএল/







