তাহিরপুরে ট্রলারডুবি, এক শিশুর লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট ২০১৭, ১২:২৬আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১২:৩১

ট্রলার ডুবি সুনামগঞ্জের তাহিরপুরের শনির হাওরে ট্রলারডুবিতে চারজন নিখোঁজের মধ্যে সাজনা বেগম (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) শনির হাওরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে এলাকাবাসী। এদিকে বৈরি আবহাওয়া ও হাওরে উত্তাল ঢেউয়ের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে তাহিরপুর উপজেলার চিকসা গ্রামে বৌভাত অনুষ্ঠানে যাওয়ার সময় প্রচণ্ড বাতাস ও ঢেউয়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে তিন শিশু ও এক বৃদ্ধসহ চারজন নিখোঁজ হন। তারা হলো- সাজনা বেগম (৬), ঝুমা আক্তার (৮), তানহা (১২) ও হারুন অর রশিদ( ৫০)। ট্রলারটিতে ৩৬ জন যাত্রী ছিলেন। ট্রলার ডুবির ঘটনার পরপর এলাকাবাসী ৩১ জনকে উদ্ধার করেন। পরে আজ সকালে সাজনার লাশ উদ্ধার করা হয়।

ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তানহার মামা ফয়েজ মিয়া বলেন, তানহা শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। গতরাতে বৌভাত অনুষ্ঠানে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হয় সে। তাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

তানহার বাবা নেক জামান বলেন, তানহার মা দেড় বছর ধরে সৌদি আরবে গৃহপরিচারিকার কাজ করছেন। তাকে এখনও নিখোঁজের খবর জানানো হয়নি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম