সুনামগঞ্জে বন্যায় ৮৪ লাখ টাকার মাছ ভেসে গেছে

সুনামগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ১১:২৭আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১১:২৭

সুনামগঞ্জে বন্যায় ৮৪ লাখ টাকার মাছ ভেসে গেছে বন্যায় সুনামগঞ্জের মৎস্যচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুকুরের পাড় উপচে বের হয়ে গেছে লাখ লাখ টাকার মাছ। চাষিরা জাল দিয়ে বেড়িবাঁধ দিয়েও আটকে রাখতে পারেননি মাছ। জেলার দোয়ারাবাজার,ছাতক, বিশ্বম্ভরপুর, দিরাই, সদর উপজেলার মৎস্যচাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জেলা মৎস্য অধিদফতরের তথ্য মতে, বন্যায় ৮৪ লাখ টাকার মাছ ভেসে গেছে।  গত ১১ আগস্ট থেকে শুরু হওয়া বন্যায় ১৭৭টি পুকুর, দিঘি ও খামারের মাছ ভেসে গেছে। ১১টি উপজেলার মধ্যে সুনামগঞ্জ সদরে ৩১টি, দোয়ারবাজারে ৩০টি, তাহিরপুরে ১৭টি, বিশ্বম্ভরপুরে ১৫টি, ছাতকে ৩৪টি, জগন্নাথপুরে ৯টি, দক্ষিণ সুনামগঞ্জে ১৯টি ও জামালগঞ্জে ২২টি পুকুর, দিঘি ও খামারের মাছ ভেসে গেছে।  এতে জেলায় ৩৭ মেট্রিক টন মাছ ও ৯ দশমিক ৫০ লাখ মাছের পোনা পানিতে ভেসে যায়। এতে ৬০ লাখ টাকার মাছ ও ২৪ লাখ টাকার মাছের পোনার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই শতাধিক মাছ চাষি।

দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মাছ চাষি আব্দুল কাঈয়ুম বলেন, পরপর দুইবারের বন্যায় তার পুকুরের মাছ ভেসে গেছে। এখন সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া ঘুরে দাঁড়ানোর আর কোনও উপায় নেই। 

বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পুকুরপাড় গ্রামের মাছচাষি খালেক মিয়া বলেন, প্রাকৃতিক দুর্যোগে জমির ফসল, পুকুরের মাছ সব নষ্ট হয়েছে। সরকার যদি বিনামূল্যে মাছচাষিদের মধ্যে বড় সাইজের পোনা মাছ দেয় তাহলে চাষিরা উপকৃত হবে।

জেলা মৎস্য অধিদফতর কর্মকর্তা শংকর রঞ্জন দাশ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। চাষিদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।

/বিএল/ 

আরও পড়ুন:
সুনামগঞ্জে বন্যার পানি নেমে যাচ্ছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম