খোয়াই নদীতে নৌকাডুবি: আরও দুজনের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৬

লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে মানুষের ভিড় হবিগঞ্জের খোয়াই নদীতে নৌকাডুবির ঘটনায় নারীসহ আরও দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে খোয়াই নদীর শাহপুর ও রাধাপুর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও পাঁচজন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকা থেকে একটি সিমেন্ট বোঝাই ইঞ্জিনের নৌকা ৫০ জন যাত্রী নিয়ে কাশিপুর যাওয়ার পথে খোয়াই নদীর লম্বাবাদ এলাকায় ডুবে যায়। এ সময় অনেকেই সাঁতার কেটে নদীর পাড়ে উঠতে পারলেও অনেকেই নিখোঁজ হয়। এ ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন তিন জনের লাশ উদ্ধার করলেও নিখোঁজ থাকে আটজন।

রবিবার স্থানীয় লোকজন খোয়াই নদীর শাহপুর ও রাধাপুর অংশে দুটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে লাশের গায়ে পচন ধরায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, নৌকাডুবির ঘটনায় আজ  সকালে আরও দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ছয় জনের লাশ উদ্ধার করা হলো। এখন নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন:

রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করতে মিয়ানমার সেনাদের নয়া কৌশল

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের