মৌলভীবাজারে শ্রেষ্ঠ করদাতার সম্মাননা পেলেন মেয়র ফজলুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ২০:৪৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ২০:৪৫

মৌলভীবাজারে শ্রেষ্ঠ করদাতার সম্মাননা পেলেন মেয়র ফজলুর রহমান মৌলভীবাজার জেলা থেকে সর্বোচ্চ আয়কর সরকারি কোষাগারে জমা দিয়ে শ্রেষ্ঠ করদাতার পুরস্কার পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো.ফজলুর রহমান। ‘কর বাহাদুর পরিবার’ উপাধি পেয়েছেন মৌলভীবাজারের মতলিব খানের পরিবার।
মৌলভীবাজার জেলায় এবার সর্বোচ্চ করদাতা সাত জন। এর মধ্যে প্রথম স্থানে মেয়র মো.ফজলুর রহমান। অন্যরা হলেন শ্রীমঙ্গলের আবু সুলতান মো. ইদ্রিস লেদু, মৌলভীবাজারের ইসবাহুল বার চৌধুরী, তরুণ করদাতা মো.জহিরুল হক, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, শ্রীমঙ্গলের মো.বদরুল আলম ও শামীম আরা তারেক।

গত মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সিলেটে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়কর মেলার শেষ দিনে সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদি করদাতাদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া ও কর অঞ্চল সিলেটের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ প্রমুখ।

মৌলভীবাজার আয়কর অফিস সূত্রে জানা গেছে, মৌলভীবাজারে মোট করদাতা ৩৩ হাজার। তার মধ্যে রিটার্ন দাখিলকৃত করদাতা সাড়ে ১২ হাজার। ২০১৬-১৭ অর্থ বছরে ৫৭ কোটি ৫০ লাখ টাকা আদায় হয়েছে। ২০১৭-২০১৮ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্য ৮০ কোটি টাকা বলে জানিয়েছেন মৌলভীবাজার রাজস্ব অফিসের সহকারী কমিশনার মিজানুর রহমান সর্দার।

আরও পড়ুন:

খুলনা বিভাগে ১০ ‘কর বাহাদুর পরিবার’কে সম্মাননা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম