এমপি কেয়ার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৭, ১৫:৪৭আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৫:৫১

হবিগঞ্জে সড়ক অবরোধ হবিগঞ্জে সংরক্ষিত আসনের এমপি কেয়া চৌধুরীর ওপর হামলাকারীদের গ্রেফতাদের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে কয়েক হাজার মানুষ। এ সময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ স্থগিত করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর বিকালে উপজেলার মিরপুরে একটি সভায় এমপি কেয়া চৌধুরীর ওপর হামলা করে উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া ও জেলা পরিষদ সদস্য আলাউর রহমান শাহেদ এর নেতৃত্বে একদল দুর্বৃত্ত। এ ঘটনার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ এলাকাবাসী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘটসহ আন্দোলন করে আসছে। ঘটনার এক সপ্তাহ পর স্থানীয় ইউপি সদস্য পারভীন আক্তার বাদী হয়ে তারা মিয়া শাহেদসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপরও কোনও আসামিকে আটক করতে পারেনি পুলিশ। হবিগঞ্জে সড়ক অবরোধ

এরই জের ধরে রবিবার দুপুর ১২টার দিকে বাহুবল উপজেলা সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধ কমিটির ডাকে মহাসড়ক অবরোধ করে কয়েক হাজার লোক। অবরোধের সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন ও বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলীর ঘটনাস্থলে পৌঁছে হামালাকরীদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে বেলা ১টার দিকে অবরোধ স্থগিত করে নেওয়া হয়।

এ সময় বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শিগগিরই আসামিদের গ্রেফতার করা হবে। প্রতিদিনই আসামিদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।’ হবিগঞ্জে সড়ক অবরোধ

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ‘এমপি কেয়া চৌধুরীর হামলার ঘটনায় জড়িতদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করা হবে।’

বাহুবল উপজেলা সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বলেন, ‘প্রশাসনের আশ্বাসের কারণে আমরা অবরোধ স্থগিত করেছি। যদি দ্রুত তাদের গ্রেফতার করা না হয় তাহলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’

আরও পড়ুন- হবিগঞ্জে এমপি কেয়া চৌধুরীর অনুষ্ঠানে যুবলীগ নেতাকর্মীদের হামলা



 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান