সিলেটে হকার সিন্ডিকেটের নেতা রকিব গ্রেফতার

সিলেট প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৭, ২৩:২৯আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ২৩:৪৫

মিছিলে প্ল্যাকার্ড হাতে গ্রেফতারি পরোয়নাভুক্ত আসামি রকিব আলী অবশেষে সিলেটে হকার সিন্ডিকেটের হোতা রকিব আলীকে গ্রেফতার করেছে মহানগর কোতোয়ালি থানা পুলিশ। রবিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রকিব সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতির সভাপতি।
কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন বলেন, রকিবের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় মঙ্গলবার (৭ অক্টোবর) সিলেট মহানগর আওয়ামী লীগ আনন্দ মিছিলের আয়োজন করে। সেই মিছিলে সিলেট মহানগর হকার্স লীগের ব্যানারে মিছিলে অংশ নেয় রকিব সিন্ডিকেটের সদস্যরা। ওই মিছিলের সামনেই রকিবকে দেখা যায়। সেই মিছিলে পুলিশ উপস্থিত থাকলেও রহস্যজনক কারণে রকিবকে গ্রেফতার করা হয়নি।
এ বিষয়ে গত ৮ নভেম্বর বাংলা ট্রিবিউনে ‘গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রকিব মিছিলে!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
রকিব ছাড়াও গ্রেফতারি পরোয়নাভুক্ত আসামিরা হলেন- সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতির সহ-সভাপতি আতিয়ার রহমান, শফিক আহমদ, মো. আবদুল বাশার, রুহুল আমিন রুবেল, মখলেছুর রহমান, শফিক আহমদ, সাধারণ সম্পাদক খোকন ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুমন আহমদ, রংমহল টাওয়ার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি মো. আজমল হোসেন, সহসভাপতি মো. মুরাদ হোসেন, ধোপাদিঘীর পাড় লেগুনা স্ট্যান্ডের সভাপতি মো. সাহাব উদ্দিন সাবু, সহসভাপতি ফয়জুল মিয়া, কার্যকরী সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুর নুর হিরণ, কোষাধ্যক্ষ মো. আবদুর রশিদ, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কোর্ট পয়েন্ট অটোরিকশা স্ট্যান্ডের আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. ইসলাম উদ্দিন, শফিক উদ্দিন, সদস্য সচিব ইউসুফ আলী, মধুবন পয়েন্ট লেগুনা স্ট্যান্ডের সভাপতি সোহাগ মিয়া, সহসভাপতি মো. আদিল, সাধারণ সম্পাদক মো. কবির মিয়া, অর্থ সম্পাদক মো. বাবুল মিয়া এবং আম্বরখানা-সালুটির শাখার অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য তেরা মিয়া।
উল্লেখ্য, ৫ অক্টোবর ‘আদালতের নির্দেশের পরেও হকার নিয়ন্ত্রণকারীদের তালিকা দেননি মেয়র আরিফ’ শিরোনামে বাংলা ট্রিবিউন-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ৮ অক্টোবর মেয়র আরিফ ও সদর থানার ওসিকে তলব করেন আদালত। এরপর আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর ফুটপাত নিয়ন্ত্রণকারীদের তালিকা দেন মেয়র আরিফ। গত ১৯ অক্টোবর আদালত সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতির সভাপতি রকিব আলীসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের ২৭টি ওয়ার্ডে সিটি করপোরেশনের নির্মাণাধীন ১৫ কিলোমিটার ফুটপাত রয়েছে। এর মধ্যে পাঁচ থেকে সাত কিলোমিটার ফুটপাত অবৈধভাবে হকাররা দখল করে রেখেছে। ফুটপাত ছাড়া আরও অন্তত দুই কিলোমিটার এলাকার মূল সড়কও দখল করে ব্যবসা করছে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। সিটি করপোরেশনের ফুটপাত ছাড়া আরও প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে সওজের ফুটপাত।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম