বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন, ঝুঁকিতে ফসলি জমি

সিলেট প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৭, ১১:২৭আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১১:৩৬

বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন চলছে সিলেটের জৈন্তাপুরের খাসিয়া হাওরে দীর্ঘদিন ধরে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করছে কয়েকটি চক্র। এতে করে ঝুঁকিতে রয়েছে ফসলি জমি। উপজেলার সীমান্তের ১২৭৮ নম্বর পিলারের ৫-এস নম্বর পিলার লাগোয়া এলাকা থেকে এভাবে পাথর তোলা হলেও প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোনও প্রকার কোয়ারি ঘোষণা ছাড়াই গত এক সপ্তাহ ধরে খাঁসি নদীর উৎসমুখে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করছে ওই চক্রটি। নদীর প্রায় ১০ একর জায়গা জুড়ে প্রায় ৩৫টি বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলনের কাজ চলছে।

সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদি বলেন, ‘জাফলংয়ের মতো আর কোনও স্থান যেন পাথর খেকোদের হাতে ধ্বংস না হয়, সেজন্য শুরুতেই প্রশাসনের কঠোর হস্তক্ষেপ নিতে হবে। নইলে নদী তার বৈচিত্র্য হারাবে, ফসলি জমি ও পরিবেশ ধ্বংস হবে।’

বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন চলছে

পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতার জানান, যেহেতু এটি কোনও কোয়ারি নয় এবং সরকার কাউকে ইজারাও দেয়নি তাই এখানে পাথর উত্তোলন সম্পূর্ণ বেআইনি। বোমা মেশিন ব্যবহারের মাধ্যমে পাথর আহরণ করা সম্পূর্ণ বেআইনি। বিষয়টি পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনকে জানানো হবে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খাঁসি নদী থেকে পাথর উত্তোলনের বিষয়টি কেউ আমাকে বলেনি। বিষয়টি আমি খতিয়ে দেখছি।’

 

 

/এএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান