বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা, ইউএনওসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৮, ০৯:০২আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ০৯:০২

হবিগঞ্জ হবিগঞ্জের আজমিরীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পুলক কান্তি চক্রবর্তীসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকালে আজমিরীগঞ্জ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ তালুকদারের আদালতে মামলাটি করেন উপজেলা যুবলীগ নেতা জয়দ্বীপ রায় জনি।
মামলার অপর আসামিরা হলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী ও উপজেলা এলজিইডির কর্মচারী সাকারিয়া মিয়া।
বাদী মামলায় উল্লেখ করেন, আজমিরীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজ নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখা হাসিনা ও স্থানীয় এমপি আব্দুল মজিদ খানের ছবিসহ একটি ব্যানার লাগাতে গেলে ইউএনও পুলক কান্তি চক্রবর্তীসহ বাকি আসামিরা বাধা দেন। এসময় তারা ব্যানার ছিড়ে ছবি অবমাননা ও যুবলীগ কর্মীদের লাঞ্ছিত করেন।
আদালত মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রদান করেন এবং মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন আগামী ৬ ফেব্রুয়ারি।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিল্লুর রহমান জানান, আদালত মামলা গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রদান করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান