চট্টগ্রামের মাদক ব্যবসায়ী সিলেটে অস্ত্রসহ গ্রেফতার

সিলেট প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৮, ১২:৩২আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১২:৩৩

চট্টগ্রামের মাদক ব্যবসায়ী সিলেটে অস্ত্রসহ গ্রেফতার সিলেটে শহরতলীর সুরমা গেইট থেকে চট্টগ্রামের মাদক ব্যবসায়ী খসরুকে (২৭) রিভলবারসহ গ্রেফতার করেছে র‌্যাব।  সোমবার (২৯ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়। সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাদক ব্যবসায়ী খসরু ময়মনসিংহ জেলার গৌড়িপুর থানার সিলিমপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খসরু চট্টগ্রাম থেকে সিলেটে এসে মাদক ব্যবসা শুরু করে। পাশাপাশি অস্ত্রও ভাড়া দিয়ে আসছিলো সে। তার কাছ থেকে ৫টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। সে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে দেশে অস্ত্র ও মাদক নিয়ে আসতো।'

তিনি বলেন, ‘গ্রেফতার খসরু চট্টগ্রামের শীর্ষ মাদক সম্রাট ফারুকের সহযোগী। সম্প্রতি ফারুক র‌্যাব-৭ এর একটি দলের সঙ্গে বন্দুযুদ্ধে নিহত হয়।'

তিনি জানান, শাহপরাণ থানা পুলিশ অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের