সাতছড়িতে ট্যাংক বিধ্বংসী রকেট লঞ্চারের ১০টি শেল পেয়েছে র‌্যাব

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৭

সাতছড়িতে র‌্যাবের অভিযানে উদ্ধার করা গোলা হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে একাধিক বাংকারে তল্লাশি চালিয়ে ট্যাংক বিধ্বংসী রকেট লঞ্চারের ১০টি শেল পেয়েছে র‌্যাব। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান ঘটনাস্থলে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। সাতছড়ি উদ্যানে অস্ত্র উদ্ধার অভিযান আপাতত সমাপ্ত ঘোষণা করা হলেও গোয়েন্দা নজরদাবি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

বেলা ২টার দিকে সাতছড়ি উদ্যানে মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর অস্ত্র উদ্ধার অভিযান শুরু করা হয়। শনিবার দুপুর নাগাদ পরিচালিত অভিযানে উদ্যানের ভেতর একাধিক বাংকারের সন্ধান পাওয়া যায়। এসব বাংকারে তল্লাশি চালিয়ে ১০টি রকেট লঞ্চারের শেল উদ্ধার করা হয়। সাতছড়িতে র‌্যাবের অভিযান

মুফতি মাহমুদ খান বলেন, ‘আমরা ধারণা করছি, কোনও জঙ্গি বা সন্ত্রাসী গ্রুপ নাশকতা চালানোর উদ্দেশ্যে এই উদ্যানে শেলগুলো লুকিয়ে রেখে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা এগুলো উদ্ধার করেছি। আপাতত অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।’ সাতছড়িতে র‌্যাবের অভিযানে উদ্ধার করা গোলা

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যার পর থেকে র‌্যাব-৯ এর একটি দল সাতছড়ির বিভিন্ন টিলায় অভিযান শুরু করে। রাতভর অভিযান চলে। এর আগে ২০১৪ সালের ২৯ আগস্ট সাতছড়ি উদ্যানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম