হবিগঞ্জে বিএনপি-ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ, আহত ৬

হবিগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৭

বিএনপি-ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জে বিএনপি-ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির ছয় নেতাকর্মী আহত হয়। এদিকে, ছাত্রলীগের কর্মীরা জামায়াত-শিবিরে অফিসেও আগুন দেয়। বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের শায়েস্তানগর, পৌরসভা এলাকা ও পৌদ্দারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি-ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ পুলিশ জানায়, রায় ঘোষণার পরপরই শায়েস্তানগর পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা হামলা, ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার ঘণ্টাখানেক পর আবারও শায়েস্তানগরের পইল রোডে বিএনপি কর্মীরা মিছিল করতে চাইলে ছাত্রলীগ বাধা দেয়। এ নিয়ে ছাত্রলীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও বিজিবি বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির ছয় নেতাকর্মী আহত হয়। এ সময় পুলিশ দুজনকে আটক করে।

জামায়াত-শিবিরে অফিসে আগুন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ থেকে ২৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।  

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান