সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের হাজিরধাইন্না কালাইরাগ সীমান্তে কোয়ারি থেকে পাথর উত্তোলনের সময় পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় হত্যার অভিযোগ এনে মামলা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মামলাটি করেন নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম (গণমাধম্য) জানান, পাথর কোয়ারিতে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেন, তার সহযোগী ফয়জুল, মাসুক, কালা, সত্তারসহ সাতজনের নাম উল্লেখ করে হত্যার অভিযোগ এনে থানায় মামলা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে ওই কোয়ারির শ্রমিকদের প্রধান আব্দুর রউফকে গ্রেফতার করে। তাকেও এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।








