মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যবসায়ী সমিতির সদস্য আমজাদ হোসেন বাচ্চুকে (৪০) কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে (৮মার্চ) রাতে এ ঘটনার পর শুক্রবার (৯ মার্চ) শ্রীমঙ্গল থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
আমজাদ হোসেন বাচ্চু জানান, বৃহস্পতিবার রাত শহরের মিদাদ শপিং সেন্টারে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলেন। এমন সময় উকিল বাড়ী রাস্তায় ব্যাটারিচালিত রিকশা দিয়ে এসে চারজন সন্ত্রাসী তার ওপর অর্তকিতভাবে হামলা চালায়।এসময় সন্ত্রাসীরা ক্ষুর ও চাপাতি দিয়ে হামলা করে।
ওসি জানান, এ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে।








