দিরাইয়ে ওরস ও ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ০৯:৩২আপডেট : ১৫ মার্চ ২০১৮, ০৯:৩৭

সুনামগঞ্জ সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মাঠে একই সময়ে ওয়াজ মাহফিল ও ওরসের আয়োজন করা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। দুই আয়োজক পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, ভাটিপাড়া গ্রামের একই মাঠে ইব্রহিম শাহ’র ওরস আয়োজন করা হয়েছে। এর বিরুদ্ধে স্থানীয় ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। এই কমিটি ওরসের বিরুদ্ধে ইসলামবিরোধী কার্যকলাপের অভিযোগ আনে। তারা প্রতিবাদ সমাবেশেরও আয়োজন করে। ওরসের বিরুদ্ধে ভাটিপাড়া ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা অবস্থান নেওয়ায় লোকজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভাটিপাড়া ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি ওরসের বিরুদ্ধে অবস্থান নিয়ে একই দিনে একস্থানে তাফসিরুল কোরআন সম্মেলন করার ঘোষণা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।

ইব্রাহিম শাহ মাজারের খাদেম নুরজম্মাত তালুকদার বলেন, ‘আমরা পীরের অনুসারীরা প্রতিবছর ওরস করে আসছি। কিন্তু এ বছর ভাটিপাড়ার আলেম সমাজ ওরসের বিরুদ্ধে অবস্থান নিয়ে একই দিনে একই স্থানে তাফসিরুল কোরআন সম্মেলনের ডাক দিয়েছেন।’

ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা জাকির হোসাইন বলেন, ‘আমরা বুধবার বাদ আছর তাফসিরুল কোরআন সম্মেলনের প্রস্তুতি সভা করেছি। অভিযোগের ভিত্তিতে প্রশাসন ১৪৪ জারি করেছে।’

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, ‘গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়ন করা হয়েছে। ১৪৪ ধারা ভঙ্গের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনও পুরো পরিস্থিতি শান্ত রয়েছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান