হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৮, ০৪:৪৩আপডেট : ২৪ মার্চ ২০১৮, ০৪:৪৪

হবিগঞ্জ হবিগঞ্জের চুনারুঘাটের চাকলাপুঞ্জি চা বাগানে প্রতিপক্ষের হামলায় বাদল কর (৪০) নামে একে চা শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার (২৩ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বাদল কর চাকলাপুঞ্জি চা বাগান এলাকার মৃত সুভাষ কর এর ছেলে।

শুক্রবার বিকেলে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি জানান, নিহত বাদল করের সঙ্গে একই এলাকার সুভাষ করের  দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সুভাষ করের লোকদের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন বাদল কর। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।  

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম