ওয়াজ মাহফিলকে ঘিরে উত্তেজনা, ধর্মপাশায় ১৪৪ ধারা

সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০১৮, ১৬:৫৮আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৬:৫৮

১৪৪ ধারা ওয়াজ মাহফিলে দুই পক্ষের উত্তেজনাকে কেন্দ্র করে সিলেটের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর বাজারে একদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ মার্চ) বেলা ১২টা থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত বাজার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ বলেন, ‘কিছুদিন আগে বাবুপুর বাজারে একজন পীরের অনুসারীরা ওয়াজ মাহফিলে কিছু তরিকাবিরোধী কথাবার্তা বলেন। এনিয়ে বাবুপুর এলাকার স্থানীয় আলেম ওলামাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ কারণে আজ পীরের অনুসারী বাচ্চু মিয়া ও দেলোয়ার হোসেন বাবুপুর বাজারে ওয়াজ মাহফিলের আয়োজন করেন। যেহেতু বিষয়টি নিয়ে আগে থেকে স্থানীয় এলাকাবাসী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন, তাই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেছেন। ফলে ওই সময়ে বাবুপুর বাজারে কোনও ধরনের সভা-সমাবেশ ও অন্যান্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।’

ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার বলেন, ‘ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তামনে পরিস্থিতি শান্ত রয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম