সুনামগঞ্জে কৃষক হত্যা মামলায় একজনের ফাঁসি

সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০১৮, ১৭:৩১আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৭:৩১

ফাঁসি সুনামগঞ্জের ছাতকের আলোচিত কৃষক তেরাব আলী হত্যা মামলায় আব্দুল আজিজ নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ মার্চ) বিকালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। মামলায় আরেক আসামিকে ২ বছরের কারাদণ্ড ও অন্য পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে পূর্ব বিরোধের জেরে আব্দুল আজিজসহ কয়েকজন মিলে তেরাব আলীকে হত্যা করে। এ ঘটনায় তার স্বজনরা সাত জনকে আসামি করে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন। দির্ঘ ১১ বছর যুক্তিতর্ক শেষে মঙ্গলবার আলোচিত এ মামলার রায় দেন আদালত। দণ্ডপ্রাপ্ত ২ আসামি পলাতক রয়েছে।
পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালতের অ্যাড. খায়রুল কবির রুমেন বলেন, এটি একটি আলোচিত মামলা। মামলার অন্যতম আসামির ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম