ক্যাম্পাসে ফিরেই আমাকে ক্লাস-পরীক্ষা নিতে হবে: অধ্যাপক জাফর ইকবাল

জাহিদ হাসান, শাবি
০২ এপ্রিল ২০১৮, ০১:৩৬আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ০৭:৫২

অধ্যাপক জাফর ইকবালের সঙ্গে শাবি প্রতিনিধি জাহিদ হাসান চিকিৎসার পর দীর্ঘদিন ছুটি শেষে ২ এপ্রিল (সোমবার) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিরছেন জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থ। ক্যাম্পাসে (শাবি) ফিরেই আমাকে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা নিতে হবে। সেজন্য ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে ফিরবো।


রবিবার (১ এপ্রিল) বিকালে ঢাকার নিজ বাসায় বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আগামীকাল (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক জাফর ইকবালের আগমন বিষয়ে পুলিশ অবগত আছেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তায় পুলিশ সার্বক্ষণিক রয়েছে। অধ্যাপক জাফর ইকবালের আসায় নিরাপত্তার জন্য পুলিশ তাদের কৌশলগত পরিবর্তনও করবেন বলে জানান তিনি।
এর আগে গত ১৪ মার্চ দীর্ঘ ১১ দিন চিকিৎসা শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে ফিরে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছিলেন, ‘আমি কখনও ভয় পাই না। এখনও পাচ্ছি না। মুক্তমঞ্চে দাঁড়িয়ে আমি আবারও কথা বলবো।’ হামলার স্থান শাবির মুক্তমঞ্চে দাঁড়িয়ে তিনি সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশে কথাগুলো বলেছিলেন। এ সময় তার স্ত্রী ড. ইয়াসমিন হকসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩ মার্চ বিকাল ৫টায় ৪০মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যার উদ্দেশে হামলা চালায় ফয়জুল হাসান নামে এক তরুণ। হামলার পর ড. জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে এয়ার-অ্যাম্বুলেন্সে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ১৪ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সরাসরি শাবিতে আসেন। এরপরেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অধ্যাপক জাফর ইকবাল দীর্ঘদিন বিশ্রামে ছিলেন।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান