‘দোষ স্বীকার করলে খালেদা জিয়াকে রাষ্ট্রপতিই ক্ষমা করতে পারেন’

সুনামগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৮, ০৮:৫৬আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১২:৩৩

সুনামগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘খালেদা জিয়াকে সব ধরনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাজা দিয়েছেন আদালত। এখানে সরকারের কোনও হাত ছিল না। তাকে একমাত্র রাষ্ট্রপতিই ক্ষমা করতে পারেন। তবে যদি তিনি দোষ স্বীকার করেন।’

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলী বাজারে জাদুকাটা নদীর ওপর শাহ আরেফিন ও অদ্বৈত মৈত্রী সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকালে এই সভা হয়।

মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সাধারণ কোনও কয়েদি নন। তিনি একটি বড় রাজনৈতিক দলের প্রধান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। সাধারণ কয়েদিদের সঙ্গে না রেখে খালেদা জিয়ার মর্যাদা বিবেচনা করে তাকে নাজিম উদ্দিন রোডের বিশেষ কারাগারে রাখা হয়েছে। তার ব্যক্তিগত মর্যাদা বিবেচনা করে কারাগারে সরকারের পক্ষ থেকে ন্যায্য সুবিধা দেওয়া হচ্ছে। চিকিৎসকের পরামর্শ নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’

জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জয়া সেনগুপ্তা, পীর ফজলুর রহমান মিসবাহ, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, শামসুন্নাহার বেগম শাহান, স্থানীয় সরকার বিভাগের সচিব জাফর আহমদ খান প্রমুখ। এর আগে তিনি আরও দুটি সেতু উদ্বোধন ও ৩টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম