হবিগঞ্জে অবৈধভাবে মাটি তোলায় ড্রেজার মেশিনে আগুন

হবিগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ২০:২৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২০:৪৪

অবৈধভাবে মাটি তোলায় ব্যবহৃত ড্রেজার আগুনে পুড়িয়ে দেওয়া হয় হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার কররা হাওর থেকে অবৈধভাবে মাটি তোলায় ড্রেজার মেশিন জব্দ করে আগুনে পোড়ানা হয়েছে। সোমবার (১৬ এপ্রিল) বিকালে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কররা হাওর থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি তোলা হচ্ছে বলে স্থানীয়রা জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানায়। এ অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান সোমবার বিকালে কররা হাওরে অভিযান পরিচালনা করেন। তিনি জানান, অভিযানের সময় মাটি তোলার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে কয়েকটি ড্রেজার পাওয়া গেছে। সেগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে, উপজেলা প্রশাসনের অভিযানের পর মাটি তোলার সঙ্গে জড়িত নোরা মিয়া ও মিজানুর রহমানের সমর্থক-অনুসারীরা নোয়াপাড়া গ্রামের জমির মালিক এ এস এম রব্বানী মিশুর ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। যেখান থেকে মাটি তোলা হচ্ছিল, সেখানে মিশুর ৬০ বিঘা জমি আছে। তিনিই প্রশাসনকে মাটি তোলার বিষয়ে অভিযোগ করেছেন— এমন ধারণা থেকেই তাদের ওপর হামলা করা হয় বলে মনে করছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে র্যা ব ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন-
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত
লাঙ্গলে ভোট দিলে গুম, খুন, ধর্ষণ থাকবে না: এরশাদ

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী