তাহিরপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, ০০:৫৩আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ০০:৫৭

সুনামগঞ্জ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তে ৪ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় ব্যাটালিয়ান পুলিশ। বুধবার (২৫ এপ্রিল) বিকালে অবৈধভাবে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)-এর চৌকি পার হয়ে মেঘালয় রাজ্যে প্রবেশ করার পর স্থানীয় পুলিশ বাহিনী তাদের আটক করে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত ৪ বাংলাদেশি শ্রমিকরা হলেন, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাও মাইজহাটি গ্রামের সলিম উদ্দিন, লাল চাঁন মিয়া, সুজন মিয়া এবং  সচিন্ড দাস।

বিজিবি ও আটককৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ভারতীয় বিএসএফ ১১৯৫ মেইন পিলার সংলগ্ন জিরো পয়েন্টে অবৈধ অনুপ্রবেশ করলে ৪ বাংলাদেশি শ্রমিককে আটক করে।  

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক জানান, আটককৃতদের ছাড়িয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী