সিসিক ভবনে হামলার অভিযোগে হকার নেতার বিরুদ্ধে মামলা

সিলেট প্রতিনিধি
০৬ জুন ২০১৮, ০৯:১৩আপডেট : ০৬ জুন ২০১৮, ১০:০৯

সিলেট হকার নেতা আব্দুর রকিব সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মচারীদের ওপর হামলা এবং গাড়ি ও ভবন ভাঙচুরের অভিযোগে সিলেটের হকার সিন্ডিকেটের নেতা আব্দুর রকিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিসিকের  আইন সহকারী শ্যামল রঞ্জন দেব বাদি হয়ে মঙ্গলবার (৫ জুন) সিলেট কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, সিটি করপোরেশনের সড়ক ও ফুটপাত দখল করে হকাররা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলো। সোমবার (৫ মে) বিকালে নগরীর গুরুত্বপূর্ণস্থান থেকে হকার উচ্ছেদ করতে গেলে হকার সিন্ডিকেটের নেতা আব্দুর রকিবসহ শতাধিক হকার সিটি করপোরেশনে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তারা কর্মচারী সুমন আহমদ, ইউসুফ আলী ও আনছার আলীকে মারধর করে। পরে রকিবসহ তার সহযোগীরা সিটি করপোরেশনের ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে। 

ওসি জানান, সিটি করপোরেশনের কর্মচারীদের ওপর হামলা এবং করপোরেশনের ভবন ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় একটি অভিযোগ দাখিল করা হলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এতে হকার নেতা আব্দুর রকিবকে প্রধান আসামি করা হয়। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও শতাধিক হকারকে আসামি করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, আব্দুর রকিব সিলেট নগরের হকারদের কাছ থেকে টাকা নিয়ে ফুটপাত দখল করে নগরবাসীকে ভোগান্তিতে ফেলেছে। এই ভোগান্তি দূর করতে রাস্তা থেকে হকারদের তুলে দিতে অভিযানে নামলে রকিবের নেতৃত্বে করপোরেশনের ৩ জন কর্মচারীকে মারধর করে হকাররা। অবিলম্বে রকিবসহ হামলাকারীদেরকে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম