কুশিয়ারা নদীর দু’টি বাঁধ ভেঙে হবিগঞ্জের ৩৫ গ্রাম প্লাবিত

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০১৮, ১২:৩০আপডেট : ১৯ জুন ২০১৮, ১২:৪১

বাঁধ ভেঙে তলিয়ে গেছে জনপদ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নবীগঞ্জের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে ৩৫ গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে ইনাতগঞ্জ ইউনিয়নের দিগীরপাড়, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি ও দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক, জামারগাঁও, রাধাপুর। ফলে পানি বন্দি হয়ে পড়েছে ওইসব গ্রামের হাজার হাজার মানুষ।

কুশিয়ারা নদীর দু’টি বাঁধ ভেঙে হবিগঞ্জের ৩৫ গ্রাম প্লাবিত

বন্যার পানিতে তলিয়ে গেছে বসত বাড়ি, বাজার ও রাস্তা-ঘাট। পানিতে পুকুর ও মৎস্য খামার তলিয়ে যাওয়ায় লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে। রাস্তা-ঘাট ও বিদ্যালয় তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে শিক্ষা কার্যক্রম। তাছাড়া দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।

পানিতে তলিয়ে গেছে বাড়িঘর স্থানীয়দের অভিযোগ, পানি বন্দি মানুষেরা কোনও ধরনের ত্রাণ সামগ্রী পায়নি। অনেকেই বিস্কুট খেয়ে জীবন-যাপন করছে।

উমরপুর গ্রামের আয়মনা বেগম জানিয়েছেন, বাড়ির ভেতরেসহ চারদিক পানি আর পানি। বাড়ির ভেতরে মাচা বেঁধে থাকছেন তারা। এখন পর্যন্ত তারা সরকারিভাবে কোনও ধরনের সহায়তা পাননি।

পানিতে তলিয়ে গেছে বাড়িঘর একই গ্রামের শরীফুনেছা জানান, গত দুই দিন ধরে খাবার পাচ্ছি না। বিস্কুট খেয়ে দিনপার করতে হচ্ছে।

কুশিয়ারা নদীর দু’টি বাঁধ ভেঙে হবিগঞ্জের ৩৫ গ্রাম প্লাবিত দীঘলবাক গ্রামের মজিদ মিয়া জানান, রাস্তা-ঘাট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠে যাওয়ায় কোনও কাস্টামার দোকানে আসেনি। বেচাকেনা বন্ধ হয়ে গেছে। মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে তাদেরকে।

কুশিয়ারা নদীর দু’টি বাঁধ ভেঙে হবিগঞ্জের ৩৫ গ্রাম প্লাবিত নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাওহিদ বিন হাসান বলেছেন, বন্যার কারণে লোকজন পানি বন্দি হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দীঘলবাক উচ্চ বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। পানি বন্দি পরিবারগুলোকে স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে শুকনা খাবার দেওয়া হয়েছে। বন্যা কবলিত এলাকার লোকজনকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।    

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের