শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দেব: কামরান

সিলেট প্রতিনিধি
২৩ জুন ২০১৮, ২১:০২আপডেট : ২৩ জুন ২০১৮, ২১:০২

নেতাকর্মীদের উদ্দেশে কথা বলছেন বদর উদ্দিন আহমদ কামরান সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর যে আস্থা রেখেছেন তার প্রতিদান দিতে আমি সর্বাত্মক চেষ্টা করবো। নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রীকে উপহার দেব।’ শনিবার বিকালে (২৩ জুন)ঢাকা থেকে সড়কপথে সিলেট পৌঁছে দলের নেতাকর্মীদের অভ্যর্থনা গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

কামরান বলেন, ‘শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। এই নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। আশা করি, এবার সিলেটের মানুষ প্রধানমন্ত্রীর দেওয়া আমানত ‘নৌকা’ রক্ষায় আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন।’

সিলেটে নেতাকর্মীরা অভ্যর্থনা জানান বদর উদ্দিন আহমদ কামরান

আওয়ামী লীগের এই মনোনিত প্রার্থী জানান, রবিবার (২৪ জুন) হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর আগামী ২৮ জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচনি মনোনয়ন জমা দেওয়া হবে।

এর আগে দলের পক্ষ থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর নেতাকর্মী ও সমর্থকদের ভালবাসায় সিক্ত হন কামরান। বিকালে ঢাকা থেকে সড়কপথে সিলেট পৌঁছালে নগরের প্রবেশদ্বার হুমায়ুন রশীদ চত্বর থেকে মোটরসাইকেল শোডাউন দিয়ে তাকে মাছিমপুরের বাসায় নিয়ে যান নেতাকর্মীরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম