জকিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম কারাগারে

সিলেট প্রতিনিধি
১৬ জুলাই ২০১৮, ২৩:৪৪আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২৩:৪৪

মাওলানা আলী হোসেন সিলেটের জকিগঞ্জের হাজারীচক পশ্চিম জামে মসজিদের ইমাম মাওলানা আলী হোসেন বিরুদ্ধে ৩য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৬ জুলাই) আলী হোসেন এ ঘটনার দায় স্বীকার করে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবিন্দ দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। মাওলানা আলী হোসেন জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা।

আলী হোসেনের জবানবন্দির বরাত দিয়ে সিলেটের জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হওলাদার বলেন, ধর্ষণের শিকারও ওই স্কুলছাত্রীকে রবিবার (১৫ জুলাই) বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে হাজারীচক পশ্চিম জামে মসজিদের ইমাম মাওলানা আলী হোসেন জোর করে তার কক্ষে নিয়ে যান। তাকে কক্ষে নেওয়ার পর পানির সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে ওই শিশুকে খাওয়ানোর পর ধর্ষণ করেন সে।

তিনি আরও জানান, এরপর শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে তার খাটের নীচে লুকিয়ে রাখে। পরে শিশুটিকে রাতে মসজিদের বারান্দা রেখে আসে আলী হোসেন। শিশুটির বাবা মসজিদের মাইকে শিশুটির নিখোঁজের বিষয়ে ঘোষণা করতে গেলে তারা বারান্দায় শিশুটিকে দেখেতে পান। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় উত্তেজিত জনতা মসজিদের ইমাম আলী হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করে। পরে এঘটনায় থানায় মামলা দায়ের করেন ওই শিশুর বাবা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান