হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনে গণডাকাতি

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:১১

হবিগঞ্জ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে  রাস্তায় গাছ ফেলে যানবাহনে গণডাকাতি করেছে মুখোশধারী ডাকাতদল। এ সময় তারা বিভিন্ন যানবাহনে যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

রবিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতছড়ি সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি সড়কে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্রহাতে নিয়ে রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতি শুরু করে। পরপর প্রায় ২০টি গাড়িতে ডাকাতরা যাত্রীদের মারধর করে মূল্যবান মোবাইল ফোন, নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতির শিকার হওয়া চুনারুঘাট বাজারের ব্যবসায়ী ছালিক মিয়া জানান, তিনি মাধবপুর থেকে চুনারুঘাটে আসার পথে সাতছড়ি সড়কে আসা মাত্রই মুখোশধারী ডাকাতরা তার গাড়ি আটকিয়ে মারধর করে তার কাছ থেকে ৫০ হাজার টাকা, মোবাইল ফোনসহ ১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তিনি জানান,অন্তত ২০টি গাড়িতে ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান জানান, একদল দুর্র্বৃত্ত কয়েকটি সিএনজি আটকিয়ে মোবাইলসহ কিছু টাকা পয়সা নিয়ে যাওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে গেছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম