সুনামগঞ্জে হাওরে বন্যা প্রতিরোধ-বিষয়ক ডায়ালগ

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১১

সুনামগঞ্জ সুনামগঞ্জের হাওরে আগাম বন্যা প্রতিরোধে করণীয় ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন-বিষয়ক ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের কাজির পয়েন্টে বেসরকারি উন্নয়ন সংস্থা পদ্মা অনুষ্ঠানের আয়োজন করে। উন্নয়ন সংস্থা পপি ও অক্সফাম অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে।

ডায়ালগে বক্তারা বলেন, আগাম বন্যা প্রতিরোধে সমন্বিত দীর্ঘমেয়াদী কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাওর এলাকার নদ-নদী খনন এবং হাওরে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে খাদ্য, সার, বীজ, কৃষি উপকরণ পর্যাপ্ত হারে বিতরণ নিশ্চত করতে হবে। এছাড়া হাওরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসতে হবে।

ডায়ালগে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ-বিষয়ক কর্মকর্তা ডা. মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, উপজেলা মৎস্যবিষয়ক কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, বিএনডিসির কৃষিবিষয়ক প্রকৌশলী হাছান মাহমুদ প্রমুখ।

হাওরে আগাম বন্যা প্রতিরোধবিষয়ক সংলাপে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, উন্নয়নকর্মী, কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন। তাদের মতামতের ভিত্তিতে আগাম বন্যা প্রতিরোধে করণীয় এবং ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে একটি প্রস্তাবনা তৈরি করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের