সুনামগঞ্জ-২ আসনে আ.লীগে একাধিক প্রার্থী, বিএনপির একজন

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
২৫ অক্টোবর ২০১৮, ০৯:৫২আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১০:০৩

সুনামগঞ্জ-২ আসনে আ.লীগে একাধিক প্রার্থী, বিএনপির একজন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ-২ ( দিরাই- শাল্লা) আসনে বইছে নির্বাচনি হাওয়া। এই আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও বিএনপিতে সাবেক সংসদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী একক প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন। এ হিসেবে এখানে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে দলটি। এলাকার ভোটারদের অভিযোগ, বর্তামান সরকারের আমলে এলাকায় যে ধরনের উন্নয়ন হওয়ার কথা ছিল, সেভাবে উন্নয়ন হয়নি। এজন্য তারা সরকার দলের প্রতি অনেকটা নাখোশ।
জেলার ভিআইপি আসন হিসেবে খ্যাত সুনামগঞ্জ-২ আসনে দীর্ঘ ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত। তার মৃত্যুর পর উপ নির্বাচনে আসনটিতে তার স্ত্রী ড. জয়া সেন গুপ্তা সংসদ সদস্য নির্বাচিত হন।
সুনামগঞ্জের যোগযোগ বিচ্ছিন্ন দুর্গম জনপদ শাল্লা উপজেলা এখানেই অবস্থিত। এতো বছর পরও দুর্গম শাল্লার সঙ্গে জেলা সদর কিংবা উপজেলা দিরাইয়ে কোনও সড়ক যোগাযোগ স্থাপিত হয়নি। যার কারণে উপজেলাবাসীদের দুর্ভোগ পোহাতে হয়। আসন্ন নির্বাচনে ড. জয়া সেনগুপ্তা প্রত্যন্ত জনপদকে একটি উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা প্রতিশ্রুতি দিয়ে এবারও নৌকা মার্কার প্রার্থী হতে চান। অন্যদিকে সিলেট মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক শহীদ তালেবের ভাই অ্যাডভোকেট সামছুল ইসলাম ও যুক্তরাজ্য শ্রমিক লীগের নেতা শামছুল হক চৌধুরী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনের বেশির ভাগ মানুষ কৃষি ও মৎস্যজীবী। বছরের দীর্ঘ সময় জুড়ে হাওরে পানি থাকায় মানুষ ৬ /৭ মাস বেকার থাকেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. জয়া সেনগুপ্তা বলেন, ‘প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আগামীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করি।’
তিনি আরও বলেন, `আগামীতে আমি এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও হাওর পাড়ের মানুষের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। ’
আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম বলেন, ‘এলাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ধীরগতি ও নেতৃত্ব সংকটের কারণে ব্যাপক জনদাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করি।’
শাল্লা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাকির হোসেন বলেন, ‘দিরাই শাল্লা একটি অবহেলিত এলাকা। বিগত সময়ে এখানে কোনও উন্নয়ন হয়নি। এখানে নেতাকর্মীদের উন্নয়ন ও উন্নতি হয়েছে। জলমহাল নিয়ে সরকার দলীয় লোকজন পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এলাকার মানুষ এখন সে অবস্থা থেকে পরিত্রান চায় তাই আগামী নির্বাচনে এখানে ধানের শীষ প্রতীক বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী হবে। ’
বিএনপির কেন্দ্রীয় কমিটি সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন আসনটিতে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন কিন্তু উন্নয়নের দিক থেকে এটি একটি অবহেলিত এলাকা। বর্তমান সরকারের আমলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাই আগামী নির্বাচনে আসনটিতে বিএনপি থেকে নির্বাচন করার প্রত্যাশা করি।’
তিনি আরও বলেন, ‘এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুসংগঠিত অবস্থানে রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এখানে অবশ্যই ধানের শীষ প্রতীক রেকর্ড পরিমাণ ভোট পেয়ে জয়ী হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান