সিলেটে বিএনপির ৮ নেতাকর্মী আটক

সিলেট প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৮, ১৫:৪৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৫:৪৬

আটক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিএনপির বিক্ষোভের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আট নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে কোতোয়ালি থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এদিকে খালেদা জিয়ার রায় ঘোষণার পর সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন-সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী, সিলেট সদর উপজেলা বিএনপি নেতা আবুল কাশেমসহ আটজন।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, ‘খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সিলেট শহীদ মিনারে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলাকালে পুলিশ অভিযান চালিয়ে আটজনকে আটক করে নিয়ে যায়।’
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোলম কাওসার দস্তগীর বলেন, ‘পুলিশ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আটজনকে থানায় নিয়ে এসেছে। তাদেরকে থানায় রেখে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম