ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন ড. রেজা কিবরিয়া

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ১২:৫১আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৩:৩৩

ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন, গণফোরাম থেকে মনোনয়ন সংগ্রহ করলে ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে ড. রেজাকে।

ড. রেজা কিবরিয়া ঐক্যফ্রন্টের মনোনয়ন সংগ্রহ করে নতুন চমক সৃষ্টি করেছে। এর আগে হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনে চমক সৃষ্টি করেছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন। ড. রেজা মনোনয়ন ফরম সংগ্রহ করার পর থেকেই হবিগঞ্জের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। সর্বত্র এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

ড. রেজা কিবরিয়ার ব্যক্তিগত সহকারী শাহাব উদ্দিন শুভ জানান,ড. রেজা কিবরিয়া গণফোরামের পক্ষ থেকে হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন।

প্রসঙ্গত,  ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন ড. রেজা কিবরিয়ার বাবার শাহ এএমএস কিবরিয়া। এরপর ২০০১ সালের নির্বাচনে হবিগঞ্জ-৩ থেকে তিনি প্রথমবাবার নির্বাচিত হন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ ৫ নেতাকর্মী নিহত হন। এ ঘটনায় থাকা দু’টি মামলার বিচার কাজ শেষ হয়নি। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান