২ ডিসেম্বর থেকে সিলেটে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে

সিলেট প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৮, ১২:৩৪আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১২:৪৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২ ডিসেম্বর থেকে সিলেটের ৬টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। একইদিন থেকে প্রার্থীদের ঋণ ও বিল খেলাপিদের তথ্য নেওয়া শুরু হবে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যাপারে স্বচ্ছতা আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  আগামী  ২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় সিলেট-১ আসনের প্রার্থীদের, বেলা ১১টায় সিলেট-২ আসনের প্রার্থীদের, সাড়ে ১১টায় সিলেট-৩ আসনের প্রার্থীদের, দুপুর ১২টায় সিলেট-৪ আসনের প্রার্থীদের, সাড়ে ১২টায় সিলেট-৫ আসনের প্রার্থীদের এবং দুপুর ১টায় সিলেট-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্রন  যাচাই-বাছাই করা হবে।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর। ওইদিন মনোনয়নপত্র দাখিলকারীরা তাদের ঋণ ও বিল খেলাপি সংক্রান্ত কোনও তথ্য থাকলে তা মনোনয়নপত্র বাছাইয়ের আগে কার্যালয়ে তথ্য পাঠানো এবং মনোনয়নপত্র বাছাইকালে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকাতে হবে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম