মৌলভীবাজারের ৪ আসনে মহাজোট-ঐক্যফ্রন্টের প্রার্থী যারা

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১৬:২৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৬:৫৩

মৌলভীবাজার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চার সংসদীয় আসনে নিজেদের প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে মহাজোট থেকে নৌকা প্রতীক পেয়েছেন ক্ষমতাসীন দলটির হুইপ মো. শাহাব উদ্দিন। এ আসনে বিএনপি, ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হলেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি, ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তবে এ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ বা মহাজোটের কোনও প্রার্থী এখন নিশ্চিত করা হয়নি।

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) ধানের শীষ প্রতীকে বিএনপি, ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হলেন প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের ছেলে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান। আর এ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি, ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হলেন হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ ও মহাজোটের ছয়বারের এমপি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম