হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৪





হবিগঞ্জ হবিগঞ্জের নবীগঞ্জে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গুরুতর অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর এবং অন্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে লহরজপুর গ্রামের এক ট্রাকচালক রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে রাখেন। এর ফলে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমামবাড়ি এলাকায় যানজট সৃষ্টি হয়। এ সময় পুরানগাঁও গ্রামের মোটরসাইকেল আরোহী অপু নামের এক যুবক ট্রাক চালকের কাছে রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে রাখার কারণ জানতে চান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনার জেরে সন্ধ্যায় দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন।

খবর পেয়ে হবিগঞ্জের সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীরসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান