যৌন নির্যাতনের দায়ে শাবির শিক্ষক চাকরিচ্যুত

শাবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ০০:৫৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০১:১৮

শাবির চাকুরিচ্যুত শিক্ষক প্লাবন সাহা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)-এর এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের দায়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত ওই শিক্ষকের নাম প্লাবন চন্দ্র সাহা। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং সাবেক সহকারী প্রক্টর।

শনিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২১১তম সভায় প্লাবন চন্দ্র সাহার বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে সিন্ডিকেটের একাধিক সদস্য নিশ্চিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সিন্ডিকেটের একটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থীর যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে এর আগে ১৫ অক্টোবর ২১০তম সিন্ডিকেট সভায় প্লাবন সাহাকে সহকারী প্রক্টর থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে বিষয়টি বিস্তর তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত সাপেক্ষে বিষয়টি প্রমাণিত হওয়ায় শনিবার ২১১তম সিন্ডিকেটে তাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়।

এছাড়া স্বাক্ষর জালিয়াতির কারণে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ সরকার আগামী ৪ বছরের জন্য প্রমোশন নিতে পারবেন না বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়।

/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম