সুনামগঞ্জের ৫ আসনের বিএনপির নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে

সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৮, ১১:৪৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১১:৫৮

সুনামগঞ্জ সুনামগঞ্জের ৫টি আসনের বিএনপি নেতাকর্মীরা গ্রেফতার ও গায়েবি মামলার আতঙ্কে ভুগছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনি প্রচার চালাতে গিয়ে বাধা-বিঘ্নের সম্মুখীনও হচ্ছেন তারা।

জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,  ‘সরকারের ফ্যাসিবাদী আচরণের প্রকাশ ঘটেছে এ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালাচ্ছেন। আর পুলিশ বিএনপির জনপ্রিয় সংগঠকদের গায়েবি মামলায় গ্রেফতার করে জেলে দিচ্ছে। এটি হলো নির্বাচন কমিশনের লেবেল প্লেয়িং ফিল্ডের নমুনা।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন,  ‘সারা জেলায় বিএনপির হাজার হাজার নেতাকর্মী রাতে বাড়িতে ঘুমাতে পারে না। গ্রেফতার আতঙ্কে তারা এলাকা ছাড়া। পুলিশ সরকার দলীয় এমপির নির্দেশে সাজানো মামলা দিয়ে  বিএনপির শতাধিক জনপ্রিয় সংগঠকদের গ্রেফতার করে জেলে দিয়েছে।’

সুনামগঞ্জ ১ আসনের বিএনপি প্রার্থী নজির হোসেন বলেন, ‘আওয়ামী লীগ জন সমর্থন হারিয়ে এখন পুলিশের ওপর ভর করে ক্ষমতায় যেতে যাচ্ছে।  তাই তার নির্বাচনি এলাকার নেতাকর্মীদের প্রতিদিন গ্রেফতার করে মিথ্যে মামলা দিয়ে জেলে দিচ্ছে।’

সুনামগঞ্জ ৪ আসনের বিএনপির প্রার্থী ফজলুল হক আসপিয়া বলেন, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় তার কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে গ্রেফতার অভিযান চালায়। একারণে তারা গোপনে নির্বাচনি প্রচার চালাচ্ছেন। তার এলাকার দক্ষ সংগঠকদের গ্রেফতার করে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করছে পুলিশ।  কোথাও কোনও অভিযোগ জানিয়ে  আজ পর্যন্ত তিনি কোন সুবিচার পাননি বলে অভিযোগ করেন। 

সুনামগঞ্জ-৫ প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেন,  ‘সরকার এখন পাগলের মতো আচরণ করছে। বিএনপির নেতাকর্মীদের যেখানে পাওয়া যাচ্ছে সেখান থেকেই গ্রেফতার করছে। রাতে বাসা বাড়িতে তল্লাশি চালাচ্ছে। কারও ওপর মামলা না থাকা সত্ত্বেও গ্রেফতার করা হচ্ছে।’

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম