হবিগঞ্জে হত্যা মামলায় সাবেক ইউপি মেম্বারসহ ৫২ আসামি কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৯, ১৬:১২আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৬:১২

হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচঙ্গে মতিউর রহমান হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক মেম্বার আরজু মিয়াসহ ৫২ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিনুর আক্তার এ আদেশ দেন।

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) কাজী কামাল উদ্দিন জানান, গত বছরের ১৩ ডিসেম্বর জেলার বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের নোয়াগাও গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের সাবেক মেম্বার আরজু মিয়া ও আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ফরিদ মিয়ার লোক মতিউর নিহত হয়। এ সময় আহত হয় আরও ২০ জন। সংঘর্ষের পরদিন নিহতের ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে আরজু মিয়াকে প্রধান আসামি করে ৭২ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রবিবার দুপুরে মামলার প্রধান আসামি আরজু মিয়াসহ ৫২ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান জানান, আদালতে ৫২ আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম