হবিগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ০৯:১০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০৯:১১

হবিগঞ্জ হবিগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাসুর সফিকুল ইসলামের স্ত্রী সালমা বেগমকে আটক করেছে পুলিশ।
নিহত হলেন হবিগঞ্জ সদর উজেলার নিজামপুর ইউনিয়নের গৌরাঙ্গের চক গ্রামের শামীম মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (২৬)।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিদ মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার রাত ১১টার দিকে শামীম মিয়া তার স্ত্রী রোজিনাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত রোজিনার ভাসুর সফিকুল ইসলামের স্ত্রী সালমা বেগমকে আটক করা হয়েছে। তবে স্বামী শামীম মিয়া পলাতক রয়েছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের