হবিগঞ্জে হাওর থেকে কৃষকের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১৪:৫৫ আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৪:৫৫

সিলেট

হবিগঞ্জের লাখাইয়ের হাওর থেকে আব্দুল হামিদ (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি লাখাই উপজেলার মনতৈল গ্রামের নিম্বর আলীর ছেলে। রবিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, শনিবার রাতে নিহত হামিদ তার কৃষি জমিতে পানি দেওয়ার জন্য হাওরে যান। এরপর আর বাড়ি ফিরেননি। রবিবার সকালে স্থানীয় লোকজন হাওরে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আরও জানান, পুলিশ জানিয়েছে লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

নিহতের ছোট ভাই আব্দুল হেকিম জানান, রাতে জমিতে পানি দেওয়ার জন্য গেলে আর বাড়ি ফিরেননি। তিনি আরও জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উৎসবের পর ওজন নিয়ন্ত্রণে ফিরতে ভরসা রাখুন ৩ ভেষজ চায়ে
উৎসবের পর ওজন নিয়ন্ত্রণে ফিরতে ভরসা রাখুন ৩ ভেষজ চায়ে
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
জীবনানন্দের প্রেম ও মানসিক অভিযাত্রার কবিতা ‘লোকেন বোসের জর্নাল’
জীবনানন্দের প্রেম ও মানসিক অভিযাত্রার কবিতা ‘লোকেন বোসের জর্নাল’
রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১
রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট