সুনামগঞ্জে শিলা বৃষ্টিতে ২৯ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৯, ১৬:০২আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৬:০২

সুনামগঞ্জ হাওরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত

শিলা বৃষ্টিতে সুনামগঞ্জ হাওরে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।  জেলার জামালগঞ্জ সদর, জগন্নাথপুর, জামালগঞ্জ, দিরাই ও ধর্মপাশাসহ ১১টি উপজেলার মধ্যে ১০টি উপজেলায় শিলাবৃষ্টিতে কাঁচা ও আধপাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার বিকেলে দু’দফা দমকা বাতাসসহ শিলাবৃষ্টিতে বোরো ধানের ডগা ফেটে গেছে এবং আধপাকা ধানের মধ্যে কাঁচা ধান জমিতে ঝরে পরেছে। কোনও কোনও হাওরের ধান ক্ষেতে নুয়ে পড়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, জেলার ১০টি উপজেলার ২৮ হাজার ৯০০ হেক্টর জমি শিলাবৃষ্টিতে আক্রান্ত হয়েছে। এসব উপজেলার মধ্যে সদরের ৩২২০, দক্ষিণ সুনামগঞ্জে ৩৫২০, দোয়ারা বাজারের ২২৫০, বিশ্বম্ভরপুরে ২০৫০, জগন্নাথপুরে ২৬৭০, জামালগঞ্জে ৪২০০, তাহিরপুরে ২৫৫০, ধর্মপাশায় ৩৫২০, ছাতকে ২২৪০, দিরাই উপজেলায় ২৬৮০ হেক্টর জমি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কৃষকরা জানান শিলাবৃষ্টিতে তাদের জমির ফলস অর্ধেক নষ্ট হয়ে গেছে। এছাড়া কিছু কিছু জমির ধান কাটার অনুপোযোগী হয়ে পড়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো.বশির আহমদ সরকার বলেন,‘জেলায় শিলা বৃষ্টিতে হাওরের প্রায় ২৯ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সময় লাগবে। চলতি বোরো মওসুমে ২ লাখ ২৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ  হয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান