সাত দফা দাবিতে হবিগঞ্জ ও সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

সুনামগঞ্জ ও হবিগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৯, ১০:২৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১০:২৬

সাত দফা দাবিতে হবিগঞ্জ ও সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে সুনামগঞ্জ ও হবিগঞ্জে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর, দিরাই, জামালগঞ্জ, তাহিরপুর বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজারসহ ১০টি রুটে বাস-মিনিবাসসহ সব ধরনের চার চাকার পরিবহণ চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৯ এপ্রিল) ভোর ৬টা থেকে কর্মবিরতিতে যায় শ্রমিকরা। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীরা নির্ধারিত গন্তব্যে যেতে পারছেন না। শিক্ষার্থীরা পায়ে হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন। অন্যদিকে যানবাহন চলাচল না করায় কর্মজীবী মানুষরা তাদের কর্মস্থলে যেতে পারছেন না। শহরের ট্রাফিক পয়েন্ট থেকে ওয়েজখালী পর্যন্ত সীমিত আকারে কিছু ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করছে। সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছেন।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহার উদ্দিন বলেন, সাত দফা দাবি আদায়ের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করছে শ্রমিকরা। দাবি মানা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট যাকা হবে। সাত দফা দাবিতে হবিগঞ্জ ও সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি
সদর থানার এসআই প্রদীপ চক্রবর্তী বলেন, ‘পরিবহন শ্রমিকরা সাত দফা দাবির আদায়ের জন্য কর্মবিরতি পালন করছে। বাস টার্মিনালের নিরাপত্তা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছে। দূরপাল্লার কোনও বাস টার্মিনাল ছেড়ে যায়নি। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

উল্লেখ্য, বাসচাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মৌলভীবাজার থানায় দায়ের করা মামলার আইনের ধারা পরিবর্তনসহ সাত দফা দাবিতে সুনামগঞ্জে কর্মবিরতি পালন করছে পরিবহন শ্রমিক সংগঠনগুলো।

এদিকে আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা। শ্রমিকরা জানিয়েছেন, প্রশাসনের হয়রানি বন্ধসহ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পরিবহন কর্মবিরতি চলবে। সাত দফা দাবিতে হবিগঞ্জ ও সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি
সকালে হবিগঞ্জ পৌরবাস টার্মিনালে গিয়ে দেখা যায় যানবাহন চলাচল না করায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক যাত্রীই বিকল্প পথে যাতায়াতের চেষ্টা করছে।
সিলেটগামী আব্দুল হাই নামে এক যাত্রী বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাসস্ট্যান্ডে এসে জানতে পারি ধর্মঘট চলছে। যে কারণে আমাদের ভোগান্তি একটু বেশি।
হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী বলেন, ‘সড়কে পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে সিলেটে পরিবহন শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হবিগঞ্জের সব সড়কে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে।’ সাত দফা দাবিতে হবিগঞ্জ ও সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি
তিনি আরও বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিনের ধর্মঘট চলবে। আমাদের দাবি আদায় না হলে পরবর্তীতের আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম