হবিগঞ্জে ধর্ষণের অভিযোগে আটক কিশোর কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০১৯, ১১:০৫আপডেট : ২৫ মে ২০১৯, ১১:০৫

গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিদ্যুৎ বর্মা (১৫) নামে এক কিশোরকে শুক্রবার (২৪ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তাকে আটক করে পুলিশ। নির্যাতনের শিকার শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যুৎ বর্মা বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের বিনোদ বর্মার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচংয়ের উমরপুর গ্রামে ওই শিশুটিকে একই গ্রামের কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র বিদ্যুৎ বর্মা (১৫) মঙ্গলবার রাতে একটি রুমে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিদ্যুৎ পালিয়ে যায়। বিষয়টি গ্রাম্য মাতব্বরা রফাদফার চেষ্টা করে ব্যর্থ হয়।

ভিকটিম শিশুকে শুক্রবার রাত ৮টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেছেন।

বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার দাশ জানান, ধর্ষণের অভিযোগে বিদ্যুৎ নামে এক কিশোরকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিম শিশুটিকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের