‘ধান বেইচ্ছা কাপড় কিনলে খাইমু কী?’

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
০৩ জুন ২০১৯, ০৯:৫৬আপডেট : ০৩ জুন ২০১৯, ০৯:৫৬

‘ধান বেইচ্ছা কাপড় কিনলে খাইমু কী?’ ‘ঘরে খাওনের লাগি ৩০/৪০ মণ ধান আছে। এক মণ ধান বেইচ্ছা একটা শাড়ি কিনন লাগে, এর লাগি এবার ঈদে কুনতা (কিছু) কিনছি না। ধান বেইচ্ছা কাপড় কিনলে খাইমু কী? সরকার তো আর দাম বাড়ায় না।’ কথাগুলো বলছিলেন সুনামগঞ্জের সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামের নূরজাহান বিবি (৬৫)।
দেখার হাওরের তীরবর্তী জনপদ ইসলামপুর গ্রাম। গ্রামের সবার পেশা মাছ ধরা আর কৃষি কাজ। কার্তিক থেকে বৈশাখ মাসে কৃষি কাজ করেন এ গ্রামের মানুষ। আর জৈষ্ঠ্য থেকে আশ্বিন মাস হাওরে মাছ ধরেন তারা। এবারে ধানের ফলন ভালো হলেও দাম কম থাকায় লোকসানের মুখে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা। যার কারণে ঈদের আনন্দ নেই তাদের মাঝে।
একই গ্রামের ফাইজ উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন বলেন, এক মণ ধান দিয়ে একটি শাড়ি কেনা যায় এর বেশি কিছু না। নুতন কাপড়ের চেয়ে ভাত খাওয়ার বেশি দরকার তাই ধানের দাম বাড়লে কাপড়চোপড় কিনবো, না বাড়লে কিনবো না। ‘ধান বেইচ্ছা কাপড় কিনলে খাইমু কী?’
পাশেই দাঁড়ানো আলকাছ মিয়ার স্ত্রী জমিলা খাতুন বলেন, এবারের মতো ধানের দাম আর কখনও ছিল না। গেলবার জৈষ্ঠ্য মাসে সাড়ে ৭০০ টাকা দরে ধান বিক্রি করেছি. এবার সেই ধান বিক্রি করতে হচ্ছে ৬০০ টাকা দরে।
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের গোয়াচূড়া গ্রামের কৃষক নূর মিয়া বলেন, এবার ৬ কেয়ার জমিতে ধান করেছিলাম। জমি করতে ১৫ হাজার টাকার মতো খরচ হয়েছে। ধান পেয়েছি ৬০ মণ। দেনা পরিশোধ করতে ২০ মণ ধান পানির দরে বিক্রি করতে হয়েছে। এখন ঘরে যে ধান আছে তা বিক্রি করে পাঁচ ছেলেমেয়ের কাপড়চোপড় কিনে দিলে সংসারে টান পড়বে। তাই কাউকে কিছু কিনে দেইনি।
সুনামগঞ্জ বাঁচাও হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু বলেন, ‘সরকারি গুদামে ধান কেনা শুরু হলেও স্থানীয় বাজারগুলোতে এর দাম বাড়েনি। তাই কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ধানের দাম না বাড়লে কৃষকরা লাভের মুখ দূরের কথা জমি চাষাবাদের খরচও তুলতে পারবেন না।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের