তিন দিনের ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পানি ও পাহাড়ি ঢলের কারণে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে হবিগঞ্জের খোয়াই নদীর পানি।
জানতে চাইলে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার (১১ জুলাই) রাত থেকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে খোয়াই নদীর পানি শনিবার বিকাল ৫টা পর্যন্ত বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খোয়াই নদীর দুই পাড়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। যেকোনও ধরনের মোকাবিলা করার জন্য কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন।’








