বাহুবলে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ০০:২০আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১২:২২

হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মুগকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আশরাফুল ইসলাম ময়মনসিংহের পাগলা থানার দেউলপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি সিলেটের এসএমপিতে কর্মরত ছিলেন।

ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, রবিবার বিকালে ময়মনসিংহ থেকে মোটরসাইকেলে সিলেট যাচ্ছিলেন আশরাফুল ইসলাম। বাহুবল উপজেলার মুগকান্দি এলাকায় তাকে বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে পুলিশ কনস্টেবল আশরাফুল আহত হন। স্থানীয়রা তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম