সিলেটে ব্লগার অনন্ত হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা

সিলেট প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৮

ব্লগার অনন্ত বিজয় সিলেটে ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাসহ দু'জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। রবিবার (১ সেপ্টম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসা এ সাক্ষ্যগ্রহণের পাশাপাশি আরেকজন সাক্ষীকে আদালতে জেরা করেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন বলেন, ‘অনন্ত বিজয় হত্যা মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক নুরুল আলম আদালতে সাক্ষ্য দিয়েছেন। পাশাপাশি এই আদালতে মামলার সাক্ষী সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তকে আদালত জেরা করেন।
তিনি আরও জানান, আদালতের জেরায় রজতকান্তি গুপ্ত ব্লগার অনন্ত শরীরে কোথায় কোথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে তার বর্ণনা দেন। এ সময় তিনি সুরতহালে বিষয়ে বিভিন্ন তথ্য দেন। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ১ অক্টোবর।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নিজ বাসার সামনে উগ্রবাদীরা কুপিয়ে হত্যা করে অনন্ত বিজয় দাশকে। এ ঘটনায় অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের