শৌখিন মাছ শিকারিদের উৎসব পলো বাওয়া

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৯, ২৩:৫৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২৩:৫৯

উৎসবে মাছ শিকার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীসহ বিভিন্ন এলাকার প্রবাহমান ছোট ছড়া ও বিলসহ বিভিন্ন জলাশয়ে শুরু হয়েছে পলো বাওয়া উৎসব। প্রতিবছর এই সময়ে বিভিন্ন এলাকার শৌখিন মাছ শিকারিরা দল বেঁধে উৎসবমুখর পরিবেশে পলো বাওয়ায় অংগ্রহণ করেন। পলো বাওয়া উৎসব হলো- দল বেঁধে বাঁশ দিয়ে বিশেষভাবে তৈরি ঝাঁপি দিয়ে মাছ ধরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় থেকে ধলাই নদীতে এই উৎসব শুরু হয়। এতে প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন, আলেপুর, চন্ডিপুর, কুমড়াকাপনসহ বিভিন্ন গ্রামের মানুষজন এতে অংশগ্রহণ করেন। তারা পলো দিয়ে পুটি, টেংরা, শৈল, ঘাগট ও বোয়াল মাছ ধরেন।

উৎসবে মাছ শিকার আলেপুর গ্রাম থেকে আসা নূর মিয়া বলেন, এক কেজি ওজনের একটি ঘাগট মাছ পেয়ে আনন্দ লাগছে।

প্রাচীন এই উৎসবকে টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসার দাবি জানান, মো. ইসমাইল মিয়া।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান