দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৯, ১০:৩৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১১:১৪

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কয়েক দিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। সেখানে এখন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশাও পড়ছে। সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে শ্রীমঙ্গলে দিনের বেলা তাপমাত্রা বেশি থাকলেও সন্ধ্যার পর থেকে হিমেল ঠান্ডা বাতাসের সঙ্গে শীত অনুভূত হতে থাকে।
কমলগঞ্জ উপজেলার বটেরতল গ্রামের মেরাজ মিয়া বলেন, বেশ কয়েকদিন ধরে রাত থেকে সকাল পর্যন্ত পুরোদমে শীত অনুভূত হচ্ছে। শীতের পোশাক পরে ঘর থেকে বের হতে হয়।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার সকালে শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের মঙ্গলবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।’ চলতি শীত মৌসুমে শ্রীমঙ্গলে রেকর্ডকৃত দেশের এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। আগামীতে শীত আরও বাড়বে বলে তিনি জানান।
ঢাকা আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে সকাল ১০টার দিকে মোবাইলে বলেন, ‘বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম