শৈত্যপ্রবাহ না থাকলেও কমেনি শীতের তীব্রতা

মৌলভীবাজার প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৯, ১১:৫৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১২:১২

শীতের সকাল মৃদু শৈত্যপ্রবাহ না থাকলেও মৌলভীবাজারে এখনও কমেনি শীতের তীব্রতা। ঘনকুয়াশায় আছন্ন চারপাশ। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। বেশিরভাগ এলাকা চা বাগান ও হাওর থাকায় শীতের প্রকোপ বেশি। এতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে।

শীতজনিত কারণে গত দুই দিনে (২০-২১ ডিসেম্বর) কমলগঞ্জ উপজেলায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে তারা মারা গেছেন। তারা সবাই দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

ইউএনও আরও বলেন, শীতার্ত চা শ্রমিক মানুষের মাঝে এ পর্যন্ত চার হাজার কম্বল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় বরাদ্দ আসলেই তা বণ্টন করা হবে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ আব্দুল হামিদ চৌধুরী জানান, শীতজনিত কারণে দু’জনের মৃত্যু হয়েছে। বাকি তিন জন বার্ধক্যজনিত কারণ মারা গেছেন।

মৌলভীবাজার জেলা  দুর্যোগ ও ত্রাণপুর্নাবাসন কর্মকর্তা আশরাফ আলী বলেন, মৌলভীবাজার জেলা সদরসহ সাতটি উপজেলায় ৪১ হাজার ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দ চাওয়া হয়েছে। আসলেই বিতরণ করা হবে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম